Wednesday, February 25, 2026

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

Date:

Share post:

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে? ভারতীয় দলের নতুন স্পনসর কারা হবেন? এই এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিসিসিআইয়ের অন্দরে। শোনা যাচ্ছে আলোচোনায় অনেকগুলি সংস্থার নাম উঠে এসেছে। তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে রিলায়েন্স (Reliance)সংস্থার নাম। ইতিমধ্যে রিলায়েন্স ও আদানি গোষ্ঠী IPL ও WPL এ বিনিয়োগ করেছে। তবে কি এবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে?

সময়ের আগেই ড্রিম ইলেভেন সরে যাওয়ায় একদিকে যেমন সংস্থা বিরাট ক্ষতির মুখে পড়ছে, তেমনই বিসিসিআইয়ের ভাবমূর্তি নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। এর আগেও সাহারা বা বাইজুস মাঝ পথে ছেড়ে গিয়েছে। কিন্তু এবার সামনে টুর্নামেন্ট, সেই পরিস্থিতিতে যদি ক্রিকেট দলকে স্পনসরবিহীন জার্সি পড়ে মাঠে নামতে হয় তাহলে আরেক প্রস্থ সম্মানহানির পরিস্থিতি তৈরি হবে। রিলায়েন্সকে বাদ দিয়ে জেরোধা (Zerodha),এঞ্জেল ওয়ান (Angel One), গ্রোয়ের (Grow)মতো সংস্থাও জোর কদমে নেমেছে। এমনকি অটোমোবাইল সেক্টরের নামও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর, ফাইনাল ২৮ সেপ্টেম্বর ২০২৫। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর।

 

spot_img

Related articles

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা...

ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

শেষ রক্ষা হল না। ভাঙড়ের রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশুর মৃত্যু হল এম আর...

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...