Tuesday, June 23, 2026

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

Date:

Share post:

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা সুস্থ হলেও শেষ রক্ষা হলো না। সোমবার মারা গেলেন উত্তর ২৪ পরগনার পরিযায়ী শ্রমিক (migrant labour) গোলাম মন্ডল। শুধুমাত্র বাংলা (Bengali) বলার অপরাধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার শ্রমিকদের উপর মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপি প্রশাসন কতটা অত্যাচার চালিয়েছে, তা মৃত্যুর আগে দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার গোলাম।

মহারাষ্ট্রের মুম্বাইয়ে (Mumbai) মিরা রোড গার্ডেন এলাকায় কাজ করতেন পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডল। উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকার আর পাঁচজন শ্রমিকের মতোই অনেক বছর ধরে সেখানকার শ্রমিক ছিলেন তিনি। কিন্তু কোনদিনও শুধুমাত্র বাংলা বলার অপরাধে এমন পরিণতি হবে তা ভাবতে পারেননি গোলাম। চলতি বছর ঈদের (Eid) পরদিন যে এলাকায় গোলামের বসতি ছিল, সেখান থেকে চারশ জন বাঙালি পরিযায়ী শ্রমিককে তুলে নিয়ে যায় মহারাষ্ট্র পুলিশ। দিনরাত রোদ-বৃষ্টি-জলে মাঠের মধ্যে খোলা আকাশের নিচে তাঁকে বসিয়ে রাখে। বসিয়ে রাখে আরও ৪০০ বাংলার শ্রমিককে।

রাজ্যের প্রশাসনিক হস্তক্ষেপে মহারাষ্ট্র থেকে কোনও মতে প্রাণ নিয়ে বাংলায় ফিরে আসার পর সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন গোলাম মন্ডল। দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি জানিয়েছিলেন তিন দিন তিন রাত শুধুমাত্র ভাত খেতে দিয়ে মাঠের বিভিন্ন প্রান্তে ছোট ছোট দল করে বসিয়ে রেখেছিল মহারাষ্ট্র পুলিশ। চতুর্থ দিন জানানো হয়েছিল পরের দিন ছাড়া হবে। অথচ এই শ্রমিকদের সকলেরই দেশের নাগরিকত্বের বৈধ কাগজপত্র ছিল।

চাঞ্চল্যকরভাবে মহারাষ্ট্র পুলিশকে (Maharashtra police) আধার কার্ড (Aadhaar card) দেখানোয় তারা দাবি করেছিল, মহারাষ্ট্রে এই পরিচয়পত্র ৫০ টাকা দিলে পাওয়া যায়। সেইসঙ্গে অকথ্য গালিগালাজ তো ছিলই। মহারাষ্ট্র পুলিশ তাদের জানিয়েছিল, তোমরা দিদির এলাকার লোক। দিদির এলাকায় ডালভাত খাও। এখানে থাকলে আজ ছাড়ছি, পরে আবার ধরে আনব, জানিয়েছিলেন গোলাম মন্ডল।

আরও পড়ুন: পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

চার দিনের পুলিশি অত্যাচারে বাংলায় ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল গোলামকে। ৭-৮ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেও চলছিল ওষুধ। চিকিৎসক তাঁকে ৬৫ বছর বয়স পর্যন্ত ওষুধ খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে মনের ব্যথা ব্যক্ত করেছিলেন গোলাম। তবে শেষ পর্যন্ত কত বছর আর তাঁকে ওষুধ খেতে হল না। সেই অসুস্থতা আর কাটলো না। সোমবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।

গোলাম মণ্ডলের মৃত্যুতে শোকপ্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের (Desh Banchao Ganomancho)। সদস্য ও সাংসদ দোলা সেন (Dola Sen) জানান, পুলিশি অত্যাচারেই অসুস্থ ছিল। আর সেই অত্যাচার শুধুমাত্র বাংলা বলার কারণে। এর আগে গোলাম মণ্ডলের অন্য কোনও অসুস্থতা ছিল না। এভাবেই বিজেপির প্রশাসনের বাংলা বিরোধী নীতিতে আরও এক বাংলার শ্রমিকের মৃত্যু হল।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...