Tuesday, June 23, 2026

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

Date:

Share post:

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen) এবং তাঁর স্ত্রী দীপার। ট্রাইবুনালে নাম তোলার আর্জি জানানোর পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায় অশীতিপর এই দম্পতিকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। কিন্তু বাস্তবে হল তার উল্টো। বৃহস্পতিবার, বাংলার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিন বোলপুরে ভোট দিতে গিয়েও ফিরতে হল বৃদ্ধ দম্পতিকে। ভোটার তালিকায় তাঁদের নাম নেই বলে জানান বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালেও সেটির ছাপানো কাগজ দেখাতে বলা হয়। সেটি দেখানোর পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি।

এসআইআর পর্বে  শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল সুপ্রবুদ্ধ সেন (Suprabudha Sen) এবং তাঁর স্ত্রী দীপা বসুকে (Dipa Basu)। শুনানিতে হাজিরা দিয়ে যাবতীয় নথি জমা করে এসেছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু তালিকা প্রকাশের পরে দেখা যায়, তাঁদের নাম বিবেচনাধীনদের তালিকায়। তালিকায় জায়গা না পেয়ে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। ট্রাইবুনালকে আবেদন খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরে ট্রাইবুনালের নির্দেশে সুপ্রবুদ্ধদের নাম ভোটার তালিকায় উঠেছে বলে জানা যায়।

তবে, এদিন ভোট না দিতে গিয়েও পারেননি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা বসু। ভোটার তালিকায় তাঁদের নাম নেই বলে জানান বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালেও সেটির ছাপানো কাগজ দেখাতে বলা হয়। সেটি দেখানোর পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাঁদের সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে বলা হয়। বোলপুর থেকে বৃদ্ধ দম্পতি সিউড়ি যাওয়ার ধকল নিতে চাননি। ফলে ভোট না-দিয়েই ফিরে যান তাঁরা। শেষ পাওয়া খবরে প্রশাসনিক হস্তক্ষেপের জেরে ভোট দিতে পারবেন বৃদ্ধ দম্পতি। এই বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল পাঁচটায় তাঁরা ভোট দেবেন বলে খবর।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...