Tuesday, April 21, 2026

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

Date:

Share post:

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে সোমবার গ্রেফতার জীবনকৃষ্ণ। সিবিআই-এর (CBI) পরে ইডি-র হাতে গ্রেফতার হয়ে এটা জীবনকৃষ্ণের দ্বিতীয়বার জেল যাত্রা।

সোমবার ভোর থেকে জীবনকৃষ্ণের বড়ঞার (Burwan) বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ, ইডি আধিকারিকদের দেখে পাশের ঝোপে নিজের মোবাইল ফেলে দেন জীবনকৃষ্ণ। ২০২৩ সালে সিবিআই অভিযানের সময়ও একই কাণ্ড করেছিলেন তিনি।

পরে ইডি আধিকারিকরা তাঁর মোবাইল উদ্ধার করে ৯০ দিনের তথ্য যাচাই করেন। তাতেই বেআইনি আর্থিক লেনদেনের প্রসঙ্গ উঠে আসে। সেই অসঙ্গতি প্রশ্নের উত্তর দিতে অসহযোগিতা করেন জীবনকৃষ্ণ (Jibankrishna Saha), অভিযোগ ইডির (ED)। এরপরই বিধায়ককে গ্রেফতারের পথে যেতে হয় বলে দাবি আধিকারিকদের।

আরও পড়ুন: নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

যদিও সোমবার অন্যান্য যে দুই জায়গায় জীবনকৃষ্ণ সংক্রান্ত তথ্য পেতে অভিযান চালায় ইডি, সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে। বীরভূমে জীবনকৃষ্ণের আত্মীয়র বাড়িতে অভিযান চালানো হলে বাড়ির মালিক সুব্রত সাহা দাবি করেন, তাঁদের মোবাইল জমা নিয়ে বাড়ির গুরুত্বপূর্ণ এলাকা খতিয়ে দেখেন আধিকারিকরা। সুব্রত সাহার স্ত্রী মায়া সাহা সাঁইথিয়ার কাউন্সিলর। তাঁর কাগজপত্রও খতিয়ে দেখা হয়। তবে ঘণ্টা দুয়েক তল্লাশির পরে খালি হাতে ফিরে যায় অধিকারিকরা।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...