Sunday, May 31, 2026

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

Date:

Share post:

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL) নিজেদের মধ্যে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্যায় শুধু আইএসএল নয়, সমস্যায় পড়েছে অন্যান্য জাতীয় লিগ গুলোও। আইএসএলের পাশাপাশি আইলিগ(I League) কবে থেকে শুরু হবে তা নিয়েও ধোঁয়াশা অব্যহত। আর এটা নিয়েই কার্যত বিরক্ত ডায়মন্ডহারবার এফসি কোচ কিবু ভিকুনা(Kibu Vicuna)।

আগামী মঙ্গলবার থেকেই আইলিগের প্রস্তুতিতে নেমে পড়বে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। কিন্তু তারা কবে খেলবেন আইলিগ। সেই নিয়ে কোনও খবরই এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে পায়নি তারা। ডুরান্ড কাপের শেষের দিনই নিজের বিরক্তির কথা জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ডহারবার কোচ কিবু ভিকুনা(Kibu Vicuna)। এমনিতে অক্টোবর থেকেই শুরু হয় আইলিগ। কিন্তু এবার ফেডারেশন এবং এফএসডিএল জটে সবকিছুই যে বিশ বাও জলে।

কিবু ভিকুনা(Kibu Vicuna) জানিয়েছেন, “স্পেনে লোয়ার ডিভিশনের খেলাগুলো চলে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। কিন্তু দল গুলো সেপ্টেম্বর মাসেই জেনে যায় যে এপ্রিলে তাদের প্রতিপক্ষ কে হবে বা কবে ম্যাচ হবে। কিন্তু আমরা অগাস্টে এসেও জানতে পারছি না যে আইলিগ কবে থেকে শুরু হবে”।

সবকিছু ঠিকঠাক চললে এই সোমবারই শহরে পা রাখতে চলেছেন ডায়মন্ডহারবার এফসির অন্যতম সেরা বিদেশি ব্রাইট এনোবাখারে। মঙ্গলবার থেকে প্রস্তুতিতেও নামতে পারেন এই তারকা বিদেশি।

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...