Tuesday, February 3, 2026

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

Date:

Share post:

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadda) সঙ্গে ছুটি কাটানো- সবকিছু নিয়ে সন্তানসম্ভবা হওয়া নিয়ে আলোচনায় মাতেন নেটিজেনরা। তখনই পরিণীতি জানান, সঠিক সময়ে সবটাই জানাবেন। এবার নিজেই ইনস্টা হ্যান্ডেলে সুখবর শোনালেন চাড্ডা দম্পতি। লিখলেন, 1+1=3। অভিনন্দন জানান পরিণীতির দিদি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্টের (Post) মাধ্যমে নিজেদের আসন্ন সন্তান আগমনের কথা জানান রাঘব-পরিণীতি। একটি কেকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যার উপর আঁকা রয়েছে ছোট্ট দুটি পা। লেখা 1+1=3। এর সঙ্গে পোস্ট ক্যাপশনে পরিণীতি লেখেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।“

২০২৩ সালে রাঘবকে বিয়ে করেন পরিনীতি (Pariniti Chopra)। ২ বছরের মধ্যেই সকলকে সুখবর শোনালেন এই দম্পতি। শুধু একটি কেকের ছবি নয়, আরও একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন এই দম্পতি। যেখানে দেখা যাচ্ছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন রাঘব। অর্থাৎ ব্যস্ত কর্মসূচির মধ্যেও স্ত্রীকে সম্পূর্ণ সময় দিচ্ছেন আপ সাংসদ। ইতিমধ্যেই ক্যাপশনে বহু শুভাকাঙ্ক্ষী রাঘব এবং পরিনীতিকে তাঁদের আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। পোস্টটি ইনস্টা স্টোরিতে শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

spot_img

Related articles

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...