Monday, June 22, 2026

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

Date:

Share post:

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)। তাঁর এই সাফল্যেই আপ্লুত সকলে। টোকিও অলিম্পিকে(Tokyo Olympic) রপো জিতলেও, শেষবার প্যারিস অলিম্পিকে সেভাবে সাফল্য পেতে পারেননি তিনি। এরপর একবছরের একটা বিরতি। ভারোত্তলনের মঞ্চে ফিরেই বিরাট সাফল্য পেলেন মীরা(Mirabai Chanu)। এদিন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মঞ্চে স্ন্যাচ অ্যান্ড জার্ক বিভাবে সব মিলিয়ে ১৯৩ কেজি ভারোত্তলন করে সোনার মেডেল গলায় তুললেন এই ভারতীয় তারকা।

টোকিও অলিম্পিকের মঞ্চে রুপো জিতে সকলকে চমকে দিয়েছিলেন মীরাবাই চানু। গতবারের প্যারিস অলিম্পিকেও ভারতের অন্যতম পদকের দাবীদার ছিলেন তিনি। কিন্তু তিনি যে ক্যাটাগরিতে নামতেন সেই ৪৯ কেজি বিভাগ সরিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে ৪৮ কেজি বিভাগ বেছে নিতে হয়েছিল মীরাবাই চানুকে(Mirabai Chanu)।

সেই বিভাগেই কমনওয়েলথে প্রথম সাফল্য এই ভারোত্তলন তারকার। এদিন স্ন্যাচ বিভাগে ৮৪ কেজি ভার এবং জার্ক বিভাগে ১০৯ কেজি ভার তুলেছিলেন মীরাবাই চানু। তাঁর রেকর্ড স্কোর পর্যন্ত আর কোনও প্রতিযোগিই পৌঁছতে পারেননি। ১৯৩ কেজি রেকর্ড ভার তুলে সোনার মেয়ে মীরাবাই চানু।

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...