Tuesday, June 2, 2026

কাশ্মীরের ডোডায় ভয়াবহ হড়পা বান! জম্মুতে জারি বন্যা সতর্কতা

Date:

Share post:

ফের বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ভূস্বর্গ। মঙ্গলবার জম্মু ও কাশ্মীর জেলা বিধ্বস্ত হল ভয়াবহ হড়পা বানে। অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সেই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। তাউই, রাভি, চেনাব নদীতে প্রবল জলস্ফীতি। হড়পা বানের (flash flood) কারণে ডোডা (Doda) জেলার সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আগেই জম্মু এলাকায় ভারী বৃষ্টির জেরে নদীগুলির জলস্ফীতি প্রশাসনকে চিন্তায় রেখেছিল। জম্মুর পাশাপাশি কাঠুয়া, সাম্বা, ডোডা, রমবান, কিস্তওয়ারে বন্যার সতর্কতা জারি হয়েছিল। জম্মুর সব স্কুলে আগে থেকেই ছুটি ঘোষণা করা হয়েছিল। কাঠুয়ায় মোধোপুর বাঁধে জল বিপদসীমা অতিক্রম করে কার্যত উপচে পড়েছে। তাউই নদী (Tawi river) বিপদসীমার ২০ ফুট উপর দিয়ে বইছে। প্রতিটি নদী যেন বিধ্বংসী আকার নিয়ে বইছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের প্রায় ২৫০ কিমি এলাকা যাতায়াতের অযোগ্য বলে বন্ধ রাখা রয়েছে জাতীয় সড়ক।

এত বৃষ্টির পরে জম্মু এলাকায় মেঘ ভাঙা বৃষ্টিরও আশঙ্কা করছিল আবহাওয়া দফতর। তারই মধ্যে মঙ্গলবার দুপুরে ডোডায় (Doda) স্থানীয় একটি ঝর্ণায় হড়পা বান (flash flood) আসে। এলাকায় জনবসতি কম হওয়ায় ক্ষয়ক্ষতি কিছু কম হয়েছে। তবে ১০টির বেশি বাড়ি ভেসে গিয়েছে।

আরও পড়ুন: দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কাশ্মীরে বৃষ্টি ও নদীর এই ভয়াবহ অবস্থার কারণে প্রভাব পড়েছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও। হিমাচলের মানালিতেও হড়পা বানের খবর পাওয়া গিয়েছে। মাণ্ডি শহরের একটা বড় অংশ নদীর ক্ষয়কার্যের কারণে নদীগর্ভে তলিয়ে গিয়েছে। বিয়াস নদী বিপদসীমান ছাড়িয়েছে বলে দাবি প্রশাসনের।

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...