Saturday, June 20, 2026

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়। সভাস্থল জুড়ে বাংলার ঐতিহ্য এবং বাঙালি অস্মিতার পোস্টার। ইতিমধ্যেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে রওনা দিয়েছেন উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা। সকাল থেকে ভিড় বাড়ছে হাওড়া-শিয়ালদহ স্টেশনে। উত্তরবঙ্গ থেকে পঞ্চাশ হাজারের বেশি ছাত্রছাত্রী আসার আশা করছে TMCP। বুকে মমতা -অভিষেকের (Mamata Banerjee and Abhishek Banerjee) ছবি দেওয়া পোস্টার ঝুলিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবারের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির তরফে বাংলাকে অপমান ও বাঙালি হেনস্থার প্রতিবাদে একাধিক পোস্টার হাতে রাজ্যের ছাত্র যুব থেকে শুরু করে শাসকদলের কর্মী সমর্থকেরাও মেগা সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন গান্ধী মূর্তির উদ্দেশে। আর কিছুক্ষণেই শুরু হবে মূল অনুষ্ঠান।

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...