Monday, June 22, 2026

পারিবারিক রাজনীতি? জয় শাহ কী করে আইসিসি চেয়ারম্যান?

Date:

Share post:

মেয়ো রোডে টিএমসিপির(TMCP) প্রতিষ্ঠা দিবসে সভা থেকে পারিবারিক রাজনীতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে একহাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিজেপি মাঝে মধ্যেই পারিবারিক রাজনীতি নিয়ে বিরোধীদের আক্রমণ করে, পাল্টা তোপ দেগে নেত্রী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit shah) পুত্র জয় শাহের প্রসঙ্গ উথ্থাপণ করেন।

নেত্রী বলেন, জয় শাহ(Jay shah) আইসিসি চেয়ারম্যান(ICC Chairman) কী করে হলেন? রাজনীতি করেন না, রাজনীতি থেকে এক পয়সা উর্পাজন নেই কিন্তু আইসিসির হাজার হাজার কোটি টাকা ব্যাপার। নেত্রী বুঝিয়ে দেন যে স্বরাষ্ট্র মন্ত্রীর পুত্র হওয়ার কারণেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান হয়েছেন, আইসিসির চেয়ারম্যান মানেই যে বিরাট আর্থিক ক্ষমতা সেটা সাধারণ মানুষও বুঝে গিয়েছেন। ফলে য়ারা পারিবারিক রাজনীতির কথা বলেন তারা নিজের ঘরের দিকে নজর দিক।

উল্লেখ্য ২০১৯ সালে বিসিসিআইয়ের(BCCI) সচিব হন জয় শাহ। এরপর ২০২২ সালেও বিনা লড়াইয়েই বোর্ডের সচিব পদে থেকে যান অমিত শাহ পুত্র। এরপর ভারতীয় ক্রিকেট প্রশাসনের গণ্ডি ছাড়িয়ে আইসিসির সর্বোচ্চ পদে বসেন জয় শাহ। সবথেকে কম বয়সে আইসিসির চেয়ারম্যান হওয়ার নজির গড়েন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অমিত শাহের পুত্র।
ক্রিকেট প্রশাসনে রকেট গতিতে উত্থান জয়ের। মূলত কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরই জয় শাহের ক্রিকেট প্রশাসনিক পদে উন্নতি হতে থাকে।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...