Monday, June 22, 2026

ফিগার নষ্ট করতে চাননি বলেই সারোগেসি! সানির মা হওয়া নিয়ে ফের বিতর্ক

Date:

Share post:

গোটা ক্যারিয়ার জুড়ে বিতর্ক। একটা সময় নীল ছবির দুনিয়ার সেরার শিরোপা অর্জন করেছিলেন সানি লিওনি (Sunny Leone), কিন্তু পরবর্তীতে সেই বিতর্কিত অতীত ভুলে বলিউডে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় বিগ বসের সঙ্গে নতুন জীবনও শুরু করেন তিনি। ব্যক্তিগত জীবনেও বলিউডের ‘বেবি ডল’ ভালোই আছেন। এখন তিন সন্তানের মা সানি লিওনি। অভিনেত্রী ও তাঁর স্বামী ড্যানিয়েল লাতুরের বস্তি থেকে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন। এরপর সারোগেসির মাধ্যমে দুই যমজ পুত্র সন্তানের মা হন সানি।এবার নিজের সারোগেসি (Surrogacy) নিয়ে মুখ খুললেন বিতর্কিত বলিউড নায়িকা। সোহা আলি খানের (Soha Ali Khan) পডকাস্টে নায়িকা তাঁর সারোগেসির জার্নির অভিজ্ঞতা জানান।

শর্মিলা কন্যা ‘বেবি ডল’কে জিজ্ঞাসা করেন যে নিজের গর্ভে সন্তান চাননি বলেই ইচ্ছাকৃতভাবে সারোগেসির সিদ্ধান্ত? সানি বিষয়টিকে সমর্থন করে বলেন, ‘আমি জানতাম যে আমি একটি সন্তান দত্তক নিতে চাই। আমরা দত্তক নেওয়ার জন্য আবেদন করেছি। যেদিন আইভিএফ হয়েছিল, আমরা একটা ফুটফুটে বাচ্চা মেয়ে পেয়েছিলাম’। ফিগার নষ্ট হওয়ার ভয়ে তিনি নিজের গর্ভে সন্তান ধারণ করতে চাননি এই কথাও শোনা যায়।

সারোগেসির খরচ সম্পর্কে জিজ্ঞাসা করতে সানি বলেন, ‘আমরা সাপ্তাহিক ফি দিতাম। তাঁর স্বামীকেও তাঁর দেখভালের জন্য ছুটি নেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল। সারোগেসির জন্য টাকা দেওয়া হত মহিলাকে। অনেকটাই টাকা দিয়েছি এবং তিনি একটি বাড়ি কিনেছিলেন এবং ধুমধাম করে বিয়েও করেন’।

Related articles

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...