Monday, June 22, 2026

DBD-র মঞ্চে মিঠুনের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস! মুখ লুকোলেন বাকি অভিনেতারা 

Date:

Share post:

হওয়া উচিত ছিল নৃত্যের প্ল্যাটফর্ম, হয়ে গেছে কমেডি শো। জি বাংলার রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ নিয়ে এমনটাই মন্তব্য দর্শক থেকে নেটপাড়ার। আসলে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), কৌশানি মুখোপাধ্যায়দের নিয়ে বিচারক প্যানেল তৈরি করা ডান্স রিয়ালিটি শোতে বিভিন্ন সময়ে নানা মজার ঘটনা ঘটে। তবে এই সিজনে আগের থেকে অনেক বেশি খোলামেলা আলোচনা হয়েছে। আর সেখানেই উঠে এসেছে বলিউডের ডিস্কো ড্যান্সারের পারিশ্রমিকের প্রসঙ্গ। শুরুর দিন থেকে কেকে এই শোয়ের অবিচ্ছেদ্য অংশ। আর মহাগুরুর সঙ্গে তার মজাদার শত্রুতা এই রিয়ালিটি শোয়ের টিআরপি বাড়ায়। সম্প্রতি সেখানেই মজার ছলে মিঠুনের পারিশ্রমিকের অংক ফাঁস হয়েছে!

অনুষ্ঠান চলাকালীন কেকে মশকরা করে বলেন, কিছুদিন পর শেষ হয়ে যাবে এই শো। তাই সকলের কাজের ব্যবস্থা করে দিতে চায় সে। যিশুর জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানায়। বলে, “একটা ভালো কাজের অফার আছে। এই সকালে ঘুম থেকে উঠে সেজেগুজে ভাল জামাকাপড় পরে অফিসের পাঠানো গাড়িতে যেতে হবে অফিসে। সেখানে একটা সোফায় পা তুলে বসবে, নো কনটেন্ট, নো রিয়াকশন, মাস গেলে মাইনে ২০ লক্ষ টাকা। যেতে হবে মাত্র ৮ দিন। ঘুম পেলে একটু ঘুমিয়ে নেবে। অফিস টাইম শেষ। আবার গাড়ি করে বাড়ি চলে আসবে।” এই কথা শুনেই মিঠুন রীতিমতো অবাক হয়ে বলেন, কাজ না করেই ২০ লক্ষ টাকা চলে আসবে? এ আবার হয় নাকি? ঠিক তখনই কেকে-কে বলতে শোনা যায়, “তোমার বেলায় হতে পারে, আর ওঁর বেলায় দোষ?” ব্যাস, এরপর লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন শুভশ্রী। যিশু – অঙ্কুশ কী বলবেন বুঝেই উঠতে পারছিলেন না। তবে অনেকেই বলছে এভাবেই ‘মৃগয়া’ নায়কের পারিশ্রমিক সম্পর্কে মজার ছলে সকলকে একটা আইডিয়া দিয়েছেন কেকে। আসলে এই অনুষ্ঠানে যা যা হয় পুরোটাই স্ক্রিপ্ট মেনে তৈরি করা। তাই এক্ষেত্রেও যে একই ঘটনা ঘটেছে তা বলাই যায়।

 

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...