Monday, June 22, 2026

ফের জুটি বাঁধছেন জিতু-শ্রাবন্তী!  সুখবর দিলেন অভিনেতা

Date:

Share post:

টলিউড অভিনেতা জিতু কামালের (Jeetu Kamal) সঙ্গে আরও একবার জুড়ে গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম। গত ২৮ অগাস্ট কেক কেটে অনুরাগীদের সঙ্গে নিজের পঁয়ত্রিশতম জন্মদিন পালন করলেন ‘অপরাজিত’ অভিনেতা। সঙ্গে দিলেন সুখবর। ফের বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন জিতু এবং শ্রাবন্তী। ‘বাবুসোনা’ জুটির আগামী সিনেমার বিষয়বস্তু নাকি সাংবাদিকতা। মূলত ক্রাইম থ্রিলার ভিত্তিক সিনেমাটি পরিচালনা করবেন সাই প্রকাশ (Sai Prakash), প্রযোজনায় সাই বিঘ্নেশ প্রোডাকশন হাউজ।

আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। যদিও এই ছবি সম্পর্কে এখনও মুখ খোলেননি জিতু বা শ্রাবন্তী কেউই। ছবির নামও জানা যায়নি। প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছিল তারকা যুগলের ‘বাবুসোনা’। ছবিটি বক্স অফিসে যদিও একেবারেই সফল হয়নি। কিন্তু সেই সময়ে শোনা গিয়েছিল দুই সুপারস্টার নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যদিও প্রকাশ্যে এই নিয়ে কেউ মন্তব্য করেননি। শ্রাবন্তী আপাতত ব্যস্ত সাহিত্য নির্ভর ছবি ‘দেবী চৌধুরানী’র প্রমোশনে আর দিতিপ্রিয়ার সঙ্গে ঝামেলা মিটিয়ে জিতু মজেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের রোমান্টিক শুটিংয়ে। তবে জিতু – শ্রাবন্তীকে এক ফ্রেমে দেখে আবার যে তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণ চর্চায় আসবে তা বলাইবাহুল্য।

 

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...