Tuesday, April 21, 2026

বিহার ভোটার অধিকার যাত্রা: মোদি সরকারের সামনে আয়না তুলে ধরবেন দুই তৃণমূল প্রতিনিধি

Date:

Share post:

ভোট চুরি বিহার নির্বাচনের আগেই প্রতিহত করতে বদ্ধপরিকর দেশের বিরোধী দলগুলি। বিরোধী নেতারা লাগাতার সেখানে ভোটাদের নিজেদের ভোট সম্পর্কে সচেতন করতে মিছিল জারি রেখেছে। এবার বিরোধী জোটের আহ্বানে সেখানে ভোটার অধিকার যাত্রা-এ (Voter Adhikar Yatra) যোগ দিচ্ছে তৃণমূল নেতৃত্বও। সোমবার সেই যাত্রার আগে কেন্দ্রের মোদি সরকারের সামনে আয়না তুলে ধরার বার্তা দিলেন দুই তৃণমূল নেতা।

দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে বিহারে বিরোধীদের যাত্রায় যোগ দেবেন সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan) ও উত্তরপ্রদেশে দলের প্রধান নেতা ললিতেশ ত্রিপাঠি (Laliteshpati Tripathi)। রবিবার পাটনা রওনা দেওয়ার আগে ইউসুফ জানান, তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনিত করেছেন বিহারের ভোটার অধিকার যাত্রায় যাওয়ার জন্য। সেখানে ইন্ডিয়া ব্লকের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সোমবার যোগ দেব।

বিহারের অধিকারের যাত্রার গুরুত্ব তুলে ধরে ললিতেশ জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিনিধি হিসাবে পাটনা যাচ্ছি। ভোট চুরি দেশের জন্য একটি বিরাট বড় ইস্যু। আর তৃণমূল পরিবার ইন্ডিয়া (INDIA) জোটের সঙ্গে একসঙ্গে এই ইস্যুতে দাঁড়িয়েছে। সরকারের সামনে আমরা আয়না তুলে ধরব। নিশ্চিতভাবে বিহারে যে লাগাতার যাত্রা চলছে ১৪-১৫ দিন ধরে তাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে। এই দেশের সংবিধান, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব আমাদের আওয়াজও সেই আওয়াজের সঙ্গে জুড়ে দেওয়া।

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...