Tuesday, March 3, 2026

শুল্কযুদ্ধের চাপে গ্যাসের দাম কমানোর পথে কেন্দ্র: সুরাহা মিলল না মধ্যবিত্তের

Date:

Share post:

রাশিয়া থেকে সস্তায় তেল কিনে দেশের সুরাহা করছিলেন নরেন্দ্র মোদি। অথচ তার কোনও প্রতিফলন হয়নি এত মাস ধরে দেশে। সেখানেই তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, সস্তার তেল ভারত কিনতে পারলে কেন কমবে না দেশে তেলের দাম (oil price)। সামনেই উৎসবের মরশুম। তার আগে চাপে পড়ে এবার বাণিজ্যিক গ্যাসের (commercial gas) দাম খানিকটা কমালো কেন্দ্রের সরকার। যদিও ডমেস্টিক গ্যাসের (domestic cylinder) দাম রইল অপরিবর্তিত।

রবিবার দেশের তেল উৎপাদক সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে ৫১.৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল। তবে আচমকা কেন ১৯ কেজির সিলিন্ডারের (commercial cylinder) দাম কমানোর সিদ্ধান্ত, তা নিয়ে কিছু জানানো হয়নি। ১ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হবে।

সম্প্রতি একাধিকবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। অগাস্ট মাসের শুরুতেই একবার একলাফে কমেছিল ৩৩.৫০ টাকা। অথচ কিছুতেই কমানো হচ্ছে না রান্নার গ্যাসের দাম। আর সেখানেই স্পষ্ট উৎসবের মরশুমকে হাতিয়ার করে শুধুমাত্র ভোট বাক্সের দিকে নজর রেখে দাম কমানোর খেলায় মোদি সরকার। সাধারণ মানুষের সুরাহায় কোনও আগ্রহ নেই কেন্দ্রের বিজেপি সরকারের।

spot_img

Related articles

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...

দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা

দোল উৎসবকে (Festival of colours) ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রভাত ফেরি ও আবির খেলায় শামিল...