Monday, June 22, 2026

টক্সিক ম্যাসকুলিনিটি! বন্দুক নিয়ে ছবি পোস্ট করে আগেই দেশরাজ ‘ক্ষমতা’ জাহির করেছিল

Date:

Share post:

ছয় সাত মাস আগে প্রেমে প্রত্যাখ্যাত হয়েই প্রেমিকাকেই খুন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশরাজ। একটি সম্পর্কের এই পরিণতি দেওয়াকে টক্সিক ম্যাসকুলিনিটি (toxic masculinity) বলে দাবি করছে রাজ্য পুলিশ। ইশিতাকে খুন করার আগে বন্দুক নিয়ে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল দেশরাজ। কিন্তু পরিবার, বন্ধু-বান্ধব সবার চোখে পড়লেও এড়িয়ে যাওয়াটাই কাল হল, অনুমান পুলিশের। যদিও শেষ পর্যন্ত খুনের এক সপ্তাহ পরে রাজ্য পুলিশের জালে দেশরাজ সিং।

রবিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) জামনগর থেকে দেশরাজ সিংকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশের বিশেষ টিম। পুলিশের দাবি, উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলা দিয়ে নেপাল (Nepal) পালিয়ে যাওয়ার ছক কষেছিল দেশরাজ। তাকে সাহায্য করেছিল তার বাবা ও মামা কুলদীপ সিং। তারাই দেশরাজের জন্য তৈরি করে দিয়েছিল নকল পরিচয় পত্র। যা মোবাইলে তাকে পাঠিয়েছিল মামা কুলদীপ সিং। সেই সূত্র ধরেই অবশেষে গ্রেফতার দেশরাজ, জানালেন কৃষ্ণনগর পুলিশের জেলার পুলিশ সুপার অমরনাথ কে।

বিস্তারিত আসছে…

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...