Wednesday, May 13, 2026

ফাইনালে জ্বলে উঠতে ব্যর্থ মেসি: লিগস কাপ জয়ের স্বপ্ন অধরাই ইন্টার মায়ামির

Date:

Share post:

কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল লিও মেসির (Messi)। লিগস কাপের (Leagues Cup) ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিরুদ্ধে হার ইন্টার মায়ামির। ধারে ভারে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় অধরাই থাকল মেসিদের। ম্যাচ শেষে একরাশ বিতর্ক সঙ্গী হল ইন্টার মায়ামির।

লিগস কাপের ফাইনালে বেশির ভাগ বিশেষজ্ঞ এগিয়ে রেখেছিলেন মায়ামিকে। লিয়োনেস মেসি, সুয়ারেসের আক্রমণ সিয়াটেল সামলাতে পারবে না বলে মনে করেছিলেন তাঁরা। কিন্তু হল তার উল্টো। গোটা ম্যাচে মেসিকে বোতলবন্দী করে রাখলেন প্রতিপক্ষ দলের ফুটবলারেরা।

এদিন ম্যাচের ২৬ মিনিটে সিয়াটলকে এগিয়ে দেন ওসাজে ডি রোজারিও। ক্রিস্টিয়ান রোলডানের দুর্দান্ত এক ক্রসে হেড দিয়ে গোলটি করেন রোজারিও। পিছিয়ে পড়ে মরিয়া চেষ্টা করে মায়ামি। কিন্তু বারবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে তারা। বিশেষ করে ৫০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি।
অন্য দিকে মেসির নিষ্প্রভ থাকার দিনটিকে কাজে লাগাতে ভুল করেনি সিয়াটল। ম্যাচের ৮৪ ম্যাচে পেনাল্টি গোলে সিয়াটলের জয় একরকম নিশ্চিত করে ফেলেন রোলডান। এই গোলের পর মায়ামির ক্ষত বাড়িয়ে ৮৯ মিনিটে আরও একটি গোল করে সিয়াটল। এবার দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন পল রথরক। সেই সঙ্গে মায়ামির হারও নি্শ্চিত হয়ে যায়।

এই হারে মেসির (Messi) ৪৭তম শিরোপা হাতে তোলার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। শেষবার ২০২৪ সালের জুলাইয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন তিনি।

অন্যদিকে হারের পর মায়ামি শিবিরে অশান্তি। শেষ বাঁশি বাজতেই উত্তেজনা চরমে ওঠে। বুসকেতস ঘুষি চালান। সুয়ারেস ধাক্কাধাক্কি শুরু করেন। এমনকি এক সাউন্ডার্স স্টাফকে উদ্দেশ করে থুতুও ফেলেন উরুগুয়ের তারকা! পরে সতীর্থরা সামাল না দিলে পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিতে পারত। কিন্তু গরম পরিস্থিতিতে নিজেকে সামলে রাখেন মেসি।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...