Wednesday, May 13, 2026

বিধানসভায় নিরাপত্তায় দেহরক্ষীদের নিয়ে নয়া নির্দেশিকা জারি অধ্যক্ষের

Date:

Share post:

বিধানসভায় নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সোমবার, বিশেষ অধিবেশনের আগে তিনি জানান, মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনও মন্ত্রী বা বিধায়ক দেহরক্ষী নিয়ে আর বিধানসভায় ঢুকতে পারবেন না। বিধানসভা চত্বরের বাইরে দেহরক্ষীদের রেখে তবেই প্রবেশ করতে হবে।

এদিন থেকে শুরু হয়েছে বিধানসভার তিন দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশন। প্রথম দিন প্রথা মেনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে শোক প্রস্তাব পাঠ করার পর সভা মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ। তার আগে সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা প্রধান বিরোধী দলের কোনও সদস্য তাতে যোগ দেননি। মঙ্গলবার এবং বৃহস্পতিবার চলবে অধিবেশন।

অধ্যক্ষ জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা থাকবে। কারণ তাঁর নিরাপত্তারক্ষীরা কোনও অস্ত্র নিয়ে বিধানসভায় প্রবেশ করেন না। তিনি আরও জানান, লোকসভা এবং দেশের অন্যান্য বিধানসভাতেও (Assembly) একই রকম নিয়ম চালু রয়েছে।

বিরোধী বিজেপি বিধায়কদের মামলার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। আদালত জানতে চেয়েছিল, তৃণমূল বিধায়কেরা রাজ্য পুলিশের দেহরক্ষী নিয়ে ঢুকতে পারলে বিজেপি বিধায়কেরা কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ঢুকতে পারবেন না? হাই কোর্টের প্রশ্নের পরেই অধ্যক্ষ স্পষ্ট করে দেন, কোনও বিধায়কই দেহরক্ষী নিয়ে বিধানসভায় (Assembly) ঢুকতে পারবেন না।

রাজ্যের তৃণমূল বিধায়কেরা সাধারণত রাজ্য পুলিশের নিরাপত্তা পান, আর বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী। এখন থেকে বিধানসভা অধিবেশনের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুধু বিধানসভা চত্বরের বাইরে থাকবেন। সেখানে অস্থায়ী বিশ্রাম শিবিরের ব্যবস্থাও করা হয়েছে।

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...