Monday, June 22, 2026

ডুরান্ড শেষ হতেই ডার্বির নায়ককে ছেড়ে দিল ইস্টবেঙ্গল

Date:

Share post:

ডুরান্ড শেষ হতেই বিরাট চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। ছেড়ে দেওয়া হল দিমিত্রি দিয়ামতাকসকে(Dimitri Diamantakos)। সোমবার সোশ্যাল মিডিয়াতে দিমিত্রিকে(Dimitri Diamantakos) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সখানে অবশ্য জানানো হয়েছে যে দুই তরফের মধ্যে আলোচনার মাধ্যমেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা অবশ্য পুরোপুরি জানানো হয়নি।

গতবারের আইএসএলে কেরালা ব্লাস্টার্স ছেড়ে ইস্টবেঙ্গলে(Eastbengal) এসেছিলেন গ্রীসের এই তারকা ফুটবলার। তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়লেও, গত মরসুমে সকলকে চূড়ান্ত হতাশই করেছিলেন গ্রীসের এই তারকা ফুটবলার। একের পর এক ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর তাঁকে নিয়ে শুরু হয়েছিল জোরদার সমালোচনা। সেই দিয়ামনতাকসকেই(Dimitri Diamantakos) শেষপর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

এই মরসুম শুরু হওয়ার আগেই তাঁকে একবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অস্কার তাঁকে একটা সুযোগ দিয়েছিলেন। ডার্বিতে তিনি নায়ক হলেও সেমিফাইনালে ফের একবার ব্যর্থ হয়েছিলেন দিমিত্রি দিয়ামনতাকস। সেই থেকেই শুরু জোর জল্পনা।

সোমবারই তাঁর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকটা সেরে ফেলল ইস্টবেঙ্গল। তবে তাঁর জায়গা নতুন কোনও বিদেশি আসে কিনা সেটাই দেখার।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...