Tuesday, May 12, 2026

পুলিশ দিবসে ওসি সৌভিকের তৎপরতায় বাঁচলেন অসুস্থ বৃদ্ধা, কৃতজ্ঞতা পরিবারের

Date:

Share post:

রাজ্যজুড়ে সোমবার পালিত হচ্ছে পুলিশ দিবস (Police Day)। এমন দিনেই পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচাল অসুস্থ পথচারীর। খবরে ফের হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarty)।

সোমবার বেলা ১১টা ৪০ নাগাদ এম জি রোড ধরে টহল দিচ্ছিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি। সেই সময় নাগের বাজার – হাওড়া (Nager bazaar-Howrah)রুটের মিনিবাসের কর্মী তাঁকে জানান, বাসে দীপিকা আচার্য নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি প্রায় অচৈতন্য। একপাশ পক্ষাঘাতের লক্ষণ স্পষ্ট। কথাও বলতে পারছিলেন না।

পরিস্থিতির গুরুত্ব বুঝে আর সময় নষ্ট করেননি  সৌভিক (Souvik Chakrabarty)। তৎক্ষণাৎ অসুস্থ বৃদ্ধাকে বাস থেকে নামিয়ে একটি ট্যাক্সি করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (CMC) পাঠান। সঙ্গে ছিলেন সার্জেন্ট সন্তু পাল ও একজন মহিলা হোমগার্ড।

দ্রুত পরিবহন নিশ্চিত করার জন্য, স্ট্র্যান্ড রোড থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত এম জি  রোড বরাবর গ্রিন করিডর করার ব্যবস্থাও করেন। যাতে দ্রুত অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছনো যায়। হাসপাতাল কর্তৃপক্ষকেও আগে থেকে জানানো হয়।

রোগীর আত্মীয়দেরও অবিলম্বে হাসপাতালে পৌঁছানোর জন্য খবর দেন ওসি। হাসপাতালে পৌঁছানোর পরে দ্রুত চিকিৎসা শুরু বিষয়েও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। দীপিকা আচার্য মেডিকেল কলেজের সিপিআর-৩-তে ভর্তি আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত স্থিতিশীল।

সৌভিক চক্রবর্তী তৎপরতার জন্য আপ্লুত রোগীর পরিবার। ডাক্তারদের প্রতিও রোগীর আত্মীয়স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের তৎপরতাই অসুস্থ বৃদ্ধাকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...