Friday, March 27, 2026

আইএসএল নিয়ে জট কাটছে, অচলাবস্থা মেটাতে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট 

Date:

Share post:

আইএসএল(ISL) নিয়ে জট কাটার আভাস আগেই মিলেছিল। এবার সুপ্রিম কোর্টের ( Supreme Court) রায়ে ক্রমশ অন্ধকার কাটছে আইএসএলের আকাশ থেকে।বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্দেশ দিয়েছেন, মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) নিয়ে একটি সংক্ষিপ্ত নির্দেশ দ্রুত দেওয়া হবে। তার পর ফেডারেশনের সংবিধান নিয়ে রায় ঘোষণা করা হবে।

মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকা হবে, কিন্ত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না ফেডারেশন, নজরদারিতে থাকবেন বিচারপতি নাগেশ্বর রাও-য়ের নেতৃত্বাধীন একটি কমিটি। তবে এই কমিটি চাইলে এই বিষয়ে পেশাদার লোক নিয়োগ করতে পারবে। টেন্ডার নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হলে সেটা কমিশনের অনুমতি নিতে হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে আদালত বান্ধব গোপাল শঙ্করনারায়ণন প্রস্তাব দেন, এআইএফএফের মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকা হোক। এর জন্য বিচারপতি নাগেশ্বর রাও-য়ের নেতৃত্ব কমিটি গড়া হোক।

আদালতের নির্দেশিকাতে বলা হয়েছে, ফুটবলের প্রতিযোগিতামূলক ক্যালেন্ডার চালু রাখার স্বার্থে এআইএফএফই মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকবে। তবে গোটা প্রক্রিয়ার নজরদারিতে থাকবে নাগেশ্বর রাও-য়ের নেতৃত্বাধীন কমিটি।

মূলত মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) ঘিরেই এআইএফএফ(AIFF) এবং এফএসডিএলের (FSDL) মধ্যে দীর্ঘদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে। এমআরএ ইন্ডিয়ান সুপার লিগের প্রশাসনিক কার্যকলাপের মূল কাঠামো। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরে।

ভারতের ফুটবল মরশুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে এআইএফএফ ও আইএসএলের পরিচালনার দায়িত্বে থাকা এফএসডিএলের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে সমস্যা শুরু হয়েছে। এই অচলাবস্তায় রীতিমতো বিরক্ত এএফসি ও ফিফা। প্রচ্ছন্ন ভাবে হুমকির সুরে এএফসি ও ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, দ্রুত এই অচলাবস্থার অবসান না ঘটালে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতকে।৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে ফিফা।

তবে সুপ্রিম নির্দেশে ক্রমশ জট কাটছে। ফলে আশার আলো দেখা যাচ্ছে।ফেডারেশনের সংবিধান এবং নির্বাচন নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেয়নি শীর্ষ আদালত।

আরও পড়ুন – বাংলাকে বাংলাদেশি বলার অপমান মানবে না বাংলা! বিজেপিকে কড়া আক্রমণ ঋতব্রতের 

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...