Wednesday, February 11, 2026

আমাদের পাড়া, আমাদের সমাধান: মানুষের বিপুল অংশগ্রহণ, শিবিরের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের 

Date:

Share post:

রাজ্যের পাড়া সমস্যার সমাধান এবার আরও দ্রুত। মানুষের বিপুল অংশগ্রহণে খুশি নবান্ন। তাই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির শিবির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

গত ২ অগাষ্ট থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে ৩ নভেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ২৭ হাজার শিবির করার পরিকল্পনা ছিল। কিন্তু প্রথম ২৬ দিনেই অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়াল এক কোটি। ভবিষ্যতে আরও বেশি মানুষ যোগ দেবেন বলে অনুমান করছে প্রশাসন। তাই শিবির সংখ্যা বাড়িয়ে ৩১,৩৭৭ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

শিবিরে সাধারণ মানুষ তাঁদের পাড়ার নানা সমস্যা তুলে ধরছেন। রাস্তার আলো বসানো, টিউবওয়েল বা পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ, নিকাশি নালা সংস্কার বা নতুন নির্মাণ, কমিউনিটি টয়লেট, খেলার মাঠ তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতির মতো অন্তত ১৫ ধরনের প্রকল্পের দাবি জানানো হচ্ছে।

প্রশাসনিক মহলের মতে, স্থানীয় মানুষ নিজেরাই সমস্যার তালিকা তৈরি করে সমাধানের প্রকল্প বেছে নেওয়ায় উদ্যোগটি কার্যকর হচ্ছে। সরকারও তাই মনে করছে—এই কর্মসূচি পাড়া-পাড়া সমাধানের দিকেই এগোচ্ছে।

আরও পড়ুন – এসএসসি মামলা: আদালতে আত্মসমর্পণ পরেশ ও অঙ্কিতার

spot_img

Related articles

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চর্চায় তারিকের বোলিং বিতর্কিত অ্যাকশন, বিশ্লেষণ অশ্বিনের

আগামী রবিবার কলম্বোয় টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। জল্পনার অবসান ঘটিয়ে এই ম্যাচ খেলতে নামছে পাকিস্তান,...

অভিষেকের ‘Two India’-র ভিডিও পোস্ট বীর দাসের, কী প্রতিক্রিয়া লোকসভার দলনেতার!

কৌতুকশিল্পী বীর দাসের কবিতা 'Two India' তত্ত্ব তুলে ধরে মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তুলেছিলেন তৃণমূলের (TMC)...

বেলডাঙায় NIA তদন্ত নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে কেন্দ্র, মামলা ফিরল হাইকোর্টে 

বেলডাঙায় অশান্তির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করা নিয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে...

হাসপাতালে অভিষেক, নামিবিয়ার বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়, বিকল্প হবেন কে?

জয় দিয়ে টি২০ বিশ্বকাপ(T20 World CUP) অভিযান শুরু করেছে ভারত। কিন্তু বৃহস্পতিবার নাবিবিয়া ম্যাচের আগে উদ্বেগ ভারতীয় শিবিরে। t2...