Wednesday, May 13, 2026

হুগলির শ্রীরামপুরের আবাসনে শৌচালয় থেকে তরুণীর দেহ উদ্ধারে চাঞ্চল্য! 

Date:

Share post:

হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার (Baidyabati Municipality) ১৯ নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্কের একটি পাঁচতলার ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ। মৃতার নাম দীপশিখা গোস্বামী (Dipsikha Goswami), বয়স ঊনত্রিশ বছর। গত কয়েকদিন ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যায় বেসরকারি সংস্থায় কর্মরত তরুণীর নিজের ফ্ল্যাট থেকেই দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো অবাক আবাসনের বাসিন্দারা। কীভাবে মৃত্যু তা স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে (Srirampore Walse Hospital) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক দিন ধরে দীপশিখাকে ফ্ল্যাটে দেখা যাচ্ছিল না। তিনি একাই থাকতেন। এরপর শুক্রবার বিকেল থেকে দুর্গন্ধ টের পেতেই আবাসনের বাসিন্দাদের তরফে খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। দীপশিখার দিদিকে নিয়ে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে শৌচালয় থেকে পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তরুণীর পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তে শ্রীরামপুর থানা (Srirampore Police Station)।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...