Tuesday, April 21, 2026

প্রাথমিক নিয়োগ মামলায় আত্মসমর্পণের পরই জামিন মঞ্জুর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

Date:

Share post:

নিয়োগ মামলায় আত্মসমর্পণ করার কয়েক ঘণ্টার মধ্যেই ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। শনিবার সকাল পৌনে এগারোটা নাগাদ তিনি ব্যাঙ্কশাল কোর্টে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়ার আবেদন করা হলেও তা নাকচ করে দিয়ে জামিন মঞ্জুর করেন বিচারক। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। মন্ত্রীকে ইডির (ED) তদন্তে সব ধরনের সহযোগিতা করার পাশাপাশি কলকাতা এবং তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক...

এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় চাপে বিজেপি (Bharatiya Janata Party) শাসিত গুজরাট (Gujarat)। দাহুদ জেলার একটি বিয়ের...

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের...

IPL: বড় ধাক্কা সিএসকের, ধোনিকে অনিশ্চয়তার মধ্যেই ছিটকে গেলেন তারকা ব্যাটার

আইপিএলের মাঝেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের(CSK)। এই মরশুমের আইপিএল থেকে ছিটকে গেলেন তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush...