Tuesday, May 26, 2026

উচ্চ মাধ্যমিকে আর নেওয়া যাবে না অতিরিক্ত পাতা! নিয়ম বদল শিক্ষা সংসদের

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। প্রশ্নের পাশাপাশি উত্তর লেখার ক্ষেত্রেও বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উত্তর লেখার সময় অতিরিক্ত লেখা যাবে না। অতিরিক্ত পাতা নিতে পারবে না পরীক্ষার্থীরা। ২৪ পাতার উত্তরপত্র দেওয়া হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের। অপরদিকে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি যারা দেবে তাঁরা পাবে ১৬ পাতার উত্তরপত্র। এ ছাড়াও এবার বিকল্প প্রশ্নের সংখ্যাও বাড়ছে। চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। সেখানেই আগে তিনটে প্রশ্ন থাকত এর মধ্যে যে কোনও দুটি লিখতে হত। কিন্তু এবারে তিনটির বদলে থাকবে ৪টি প্রশ্ন।

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্যই প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এতে পড়ুয়ারাই উপকৃত হবেন। তাদের কাছে বিকল্প প্রশ্নের সংখ্যা বেশি থাকবে। কোনও ভাবেই যাতে পড়ুয়াদের বছর নষ্ট না হয় সেজন্য সবরকম ব্যবস্থা করেছে সংসদ। তৃতীয় সেমেস্টারে উত্তীর্ণ হতে না পারলে, চতুর্থ সেমেস্টারের সঙ্গে তৃতীয় সেমেস্টার দেওয়ার সুযোগ পাচ্ছে পরীক্ষার্থীরা। কিন্তু চতুর্থ সেমেস্টারে অকৃতকার্য হলে সেক্ষেত্রে একটি বছর নষ্ট হবে। আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ইউনূসের

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...