Site Logo

হাসপাতালে কড়া নজরদারি! স্বাস্থ্য ভবনে খুলল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 

EBBS Desk·
হাসপাতালে কড়া নজরদারি! স্বাস্থ্য ভবনে খুলল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 

রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোর ওপর নজরদারি আরও কড়া করতে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। এবার থেকে হাসপাতালের দৈনন্দিন কাজ এবং পরিষেবার খুঁটিনাটি খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবনে চালু করা হল একটি ‘ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম’। দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিনের পরিষেবায় কোনও অস্বাভাবিকতা বা খামতি থাকলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এই কন্ট্রোল রুমের প্রধান লক্ষ্য।

Sponsored

Sranchi In Article

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মোট ১২ জন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকের একটি বিশেষ দল এই কন্ট্রোল রুম পরিচালনার দায়িত্বে রয়েছেন। প্রতিটি হাসপাতালের কাজের খতিয়ান সম্বলিত ‘ড্যাশবোর্ড’ এঁরা নিয়মিত পর্যবেক্ষণ করবেন। কোথাও কোনও সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধান সূত্র বের করবেন এই আধিকারিকরা। মূলত পরিষেবার স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ।

Sponsored

Merlin In Article

সপ্তাহের সোম থেকে শনিবার পর্যন্ত দু’টি শিফটে কাজ করবেন এই কন্ট্রোল রুমের কর্মীরা। প্রথম শিফটটি সকাল ৯টা থেকে দুপুর ২টো এবং দ্বিতীয় শিফটটি দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সক্রিয় থাকবে। রেফারাল সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য একটি বিশেষ নম্বরও বরাদ্দ করা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

সাধারণ মানুষ বা সংশ্লিষ্ট মহল থেকে যোগাযোগের জন্য একাধিক ফোন নম্বর প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। রেফারাল সংক্রান্ত সমস্যার জন্য ডেডিকেটেড নম্বরটি হল ৯৮৩৬৭২৯৮৭৪। এছাড়া ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ৮১০০৩১৯১৯৩ এবং ৯৯০৩৫০৯৮৮৮— এই দু’টি মোবাইল নম্বর চালু করা হয়েছে। পাশাপাশি ০৩৩-২৩৩৩০৫৪২, ০৩৩-২৩৫৭৭৯২৬ এবং ০৩৩-২৩৫৭৭৯৩২ ল্যান্ডলাইন নম্বরগুলিতেও যোগাযোগ করা যাবে।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

Related Articles

More from রাজ্য

View All →