Wednesday, May 13, 2026

সাদা পোশাকে জলে ভিজলেন ইধিকা, অনাবৃত উর্ধাঙ্গে রোমান্সের আগুন দেবের!

Date:

Share post:

কথা দিয়েছিলেন শনিবারে নতুন গান প্রকাশ্যে আনবেন, কিন্তু জানা ছিল না ভাদ্রের তীব্র গরমে রোম্যান্সের আগুন ছড়িয়ে দেবেন এভাবে। দেব (Dev) ও ইধিকা অভিনীত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) সিনেমার নতুন গান ‘ঝিলমিল লাগে রে ‘ গানের দৃশ্যায়ন দেখার পর একথা বলাই অনিবার্য। লাল, সাদা এবং কালো তিন পোশাকে ধরা দিয়েছেন নায়ক নায়িকা। তবে যেভাবে উর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় সাদা ধুতি পড়ে সিক্ত দেহে ইধিকার সঙ্গে রোমান্টিক আবেদনে ধরা দিলেন মেগাস্টার, তা দেখে দেবের (Dev) মহিলা ফ্যানেদের ঈর্ষা হওয়া অমূলক নয় বটে। নীলায়নের সুরে, ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে ‘ঝিলমিল’ গান যেন প্রকৃতির মাঝে প্রেমের পোট্রেট তৈরি করল নায়ক-নায়িকাকে নিয়ে।

ইধিকাকে দেখে মাঝেমধ্যেই আগেকার রানি মুখোপাধ্যায়ের সঙ্গে গুলিয়ে ফেলা অস্বাভাবিক নয়। কোরিওগ্রাফির চাহিদা মেনে মোহময়ী শরীরী বিভঙ্গে প্রিয় পুরুষকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আর ‘রঘু ডাকাত’ বিদ্রোহের আগুনকে সরিয়ে ভালোবাসার উষ্ণতায় জড়িয়ে ধরেছেন প্রেমিকাকে। এমন দৃশ্য যে প্রেক্ষাগৃহে তারকা যুগলের অনস্ক্রিন কেমিস্ট্রিতে ঝড় তুলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

বাংলা জুড়ে বাংলার বিধান লিখতে শুরু করে দিলেন ‘রঘু’রূপী মেগাস্টার দেব (Dev)। সঙ্গী হলেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, ধ্রুব বন্দ্যোপাধ্যায়রা।

সাংসদ অভিনেতার ড্রিম প্রজেক্ট ‘রঘু ডাকাত’ মুক্তি পাচ্ছে এই পুজোয়। তার আগে শনিবার মালদহে মেগা ইভেন্টে ‘ঝিলমিল লাগে রে’ গানমুক্তি। মালদা স্টেশন থেকে ইভেন্ট প্রাঙ্গণ যেদিকেই তাকানো যায় শুধুই দেব (Dev) অনুরাগীদের ভিড় আর উচ্ছ্বাস।

২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। একই দিনে আরও তিনটে বড় ছবির প্রেক্ষাগৃহে আসার কথা। বাংলা ছবির জন্য প্রাইম টাইম শোয়ের ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। এবার প্রায়োরিটি দিয়ে কোন সিনেমাকে দর্শক আগে দেখবেন এটা জানার আগ্রহ বাড়ছে। তবে শিবপ্রসাদ বনাম দেব (Dev) ফ্যানেদের ঠান্ডা লড়াইয়ে ‘ঝিলমিল’ গান কতটা উত্তাপ ছড়াতে পারে, এখন সেটাই দেখার।

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...