Tuesday, June 9, 2026

কঠিন অঙ্ক সরল হচ্ছে ল্যাবরেটরিতে! গাইঘাটার স্কুলে মজার ক্লাসরুম

Date:

Share post:

অঙ্ক। শুনলেই অনেক পড়ুয়ার গলা শুকিয়া যায়, পেট ব্যাথা, মাথা ঘোরা- নানা অজুহাত। কারণ, অঙ্ক-ফোবিয়া। ছাত্রছাত্রীদের এই “অঙ্ক কি কঠিন” আতঙ্ক দূর করতে উদ্যোগ নিয়েছে গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়। সেখানে একেবারে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে ম্যাথমেটিক্স (Mathematics) ল্যাবরেটরি। প্রাক্তন প্রধান শিক্ষক মনতোষকুমার মিত্রের আর্থিক অনুদানে এই গবেষণাগারটি গড়ে উঠেছে। উদ্বোধন করেন শিক্ষাবিদ তথা রাজ্য সরকারের সেকেন্ডারি বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার।

এই প্রথম কোন স্কুলে (School) মাথামাটিক্স ল্যাবরেটরি হল। প্রাক্তন প্রধান শিক্ষক মনতোষ মিত্রের আর্থিক অনুদানে এই গবেষণাগারটি গড়ে উঠেছে। তাঁর কন্যাই এখন এই স্কুলের প্রধান শিক্ষিকা মোহনা মিত্র। মজার ছলেই অঙ্ক (Mathematics) হবে সহজবোধ্য। সেই লক্ষ্যেই কিশোর মন থেকে গণিতভীতি তাড়াতে নির্মিত হল ল্যাবরেটরিটি। গাইঘাটা বেণীমাধবের এই অঙ্কের গবেষণাগারে প্রয়োজনে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদেরও ক্লাস করানো হতে পারে। প্রায় কুড়িটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে।

পার্থ কর্মকার তাঁর Anatomy of Mathematics বইটির উপরে নির্মিত মডেলের প্রদর্শন করেন। তাঁর মতে, পড়ুয়াদের অঙ্কের ভীতি কাটাতে, এটা একটা অভিনব পদক্ষেপ। আগামী দিনে এই ধরনের অঙ্ক ল্যাব আরও হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মনে করছেন, গণিতকে দৃশ্য-গ্রাহ্য করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে বিষয়টি অনেক বেশি মনোগ্রাহী হয়ে উঠবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...