Tuesday, May 12, 2026

সিনার-আলকারাজ দ্বৈরথ, ইউএস ওপেনের ফাইনালে চর্চায় ট্রাম্প

Date:

Share post:

রবিবার ইউএস ওপেনের( US open) মেগা ফাইনালে সিনার(Jannik Sinner) বনাম আলকরাজ(Carlos Alcaraz)। খেতাব জয়ের এই ম্যাচে জিততে মরিয়া দুই তারকাই। নাদাল, ফেডেরার যুগ আগেই শেষ হয়েছে এবার জোকোভিচও অস্ত্রগামী সূর্য। ফলে বিশ্ব টেনিসের মুখ এখন সিনার- আলকারাজরাই।

সেমিফাইনালে আলিয়াসিমকে হারিয়ে ফাইনালে উঠেছেন সিনার। কার্লোস আলকারাজের বিরুদ্ধে তাঁর লড়াই সহজ হবে না। চলতি বছর ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সিনার বনাম আলকারাজ। চোটের সমস্যাও ভোগাল সিনারকে। কিন্তু সেরাদের জন্য একটি সুযোগই যথেষ্ট।

ইউ এস ওপেন এরার চতুর্থ প্লেয়ার হিসেবে আরও এক নজিরে নাম জুড়ল সিনারের ৷ রজার ফেডেরার, নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদালের পর টানা পাঁচটি মেজর ফাইনালে প্রবেশের রেকর্ড গড়লেন তিনি ৷ ফাইনাল জিতলে আরও একাধিক রেকর্ড তাঁর সামনে অপেক্ষা করছে।

অন্য দিকে শক্তিশালী জোকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছে আলকারাজ। স্প্যানিশ তরুণকে নাদালের উত্তরসূরি বলা হচ্ছে। আরও একটা খেতাব জয়ে সামনে তিনি।

তবে এই দুই মহা তারকার লড়াইকে ঝাঁপিও ইউএস ওপেনের ফাইনালে চর্চায় আরো একটি নাম তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প ।মার্কিন প্রেসিডেন্ট মেগা ফাইনালে উপস্থিত থাকতে পারেন একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমের খবর অনুসারে। তবে এখনও সরাকরিভাবে হোয়াইট হাউস কিছু জানায়নি।

আরও পড়ুন: গ্যালারিতে প্রেমিক, ইউএস ওপেন জিতে নতুন প্রেমে সিলমোহর দিলেন সাবালাঙ্কা!

রাষ্ট্রপতি হওয়ার আগে ট্রাম্প নিয়মিত ইউএস ওপেনের খেলা দেখতেন। তবে প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম যেতে পারেন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। আর তাতে বিল ক্লিনটনের পর ইউএস ওপেনে হাজির হওয়া প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন তিনি। ক্লিনটন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের ফাইনাল দেখেছিলেন।

Related articles

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...

সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল...

চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মধ্যমগ্রামের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার তদন্তভার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল...