Friday, March 27, 2026

প্রেমিককে ভিডিয়ো পাঠিয়ে আত্মহত্যা তরুণীর! চাঞ্চল্য বাঁশদ্রোণীতে 

Date:

Share post:

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্ক এলাকায় শনিবার রাত ১১টা নাগাদ আত্মহত্যায় চাঞ্চল্য। ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বছর কুড়ির তরুণী সুদীপ্তা মাইতির দেহ।

পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার আগে প্রেমিক রাহুলকে একটি ভিডিয়ো পাঠিয়েছিলেন সুদীপ্তা। সেখানে স্পষ্টই জানিয়েছিলেন, গলায় ফাঁস দিতে চলেছেন তিনি। ওই ভিডিয়ো পাওয়ার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রাহুল। তিনিই প্রথমে তরুণীকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিবেকানন্দ পার্ক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন সুদীপ্তা। সেই ঘরেই ওড়না জড়িয়ে ফাঁস দেন তিনি। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাঁশদ্রোণী থানার পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন –

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...