Tuesday, May 12, 2026

সিনারের বিরুদ্ধে দাপুটে জয়, ট্রাম্পের সামনে নয়া রেকর্ড গড়লেন আলকারাজ

Date:

Share post:

ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। চার সেটের লড়াইয়ে সিনারকে (Jannik Sinner) হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। ম্যাচের ফল ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪। ২০২২ সালের পর দ্বিতীয় বার যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন আলকারাজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন স্টেডিয়ামে। তাঁর জন্য বাড়তি নিরপত্তার কারণে ম্যাচ শুরু করতে কিছুক্ষণ দেরি হল, কিন্তু ম্যাচের শুরু থেকেই আলকারাজের দাপট। যেন জয়ের লক্ষ্য স্থির করেই কোর্টে নেমেছিলেন স্প্যানিশ তরুণ। এই ম্যাচে তাঁর খেলা দেখে মনে হল, নিজের সেরা ফিটনেসে নেই সিনার। চতুর্থ সেট যখন শুরু হচ্ছে, তখনও সমান চনমনে নাদালের ছাত্র। আসলে মানসিকতায় অনেক এগিয়ে ছিলেন আলকারাজ।

টস জিতেও প্রথমে সিনারকে সার্ভিস করার আমন্ত্রণ আলকারাজ। পরিকল্পনা কাজেও লাগাতে থাকেন প্রথম থেকেই। প্রথম গেমেই সিনারের সার্ভিস ভেঙে দেন তিনি। সেই শুরু এরপর ম্যাচের সময় যত এগিয়েছে ততই আধিপত্য বিস্তার করেছেন।

প্রথম সেটে অনায়াস জয় তুললেন, কিন্তু দ্বিতীয় সেটে খেলায় ফিরলেন সিনার। ৬-৩ জিতে সমতা ফেরালেন। কিন্তু তৃতীয় সেট থেকে একেবারেই ছন্দহীন সিনার। চতুর্থ সেটেও একই ছবি। আরও এক বার সিনারের সার্ভিস ভাঙলেন আলকারাজ।

এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ‘সিন-কারাজ’ দ্বৈরথ দেখল টেনিসবিশ্ব। তবে, ইউএস ওপেনে সমস্ত দিক থেকে প্রতিপক্ষ সিনারকে টেক্কা দিলেন আলকারাজ।। দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে মাত্র ২২ বছর বয়সে ছ-ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নজির গড়লেন এই স্প্যানিশ তারকা। তালিকায় প্রথম স্থানে বিয়র্ন বোর্গ। নাদালের ছাত্র দু’বার ইউএস ওপেনের সঙ্গে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনও জিতেছেন দু’বার করে।

আরও পড়ুন: সিনার-আলকারাজ দ্বৈরথ, ইউএস ওপেনের ফাইনালে চর্চায় ট্রাম্প

খেতাব জয়ের পর আলকারাজ বলেন, আমাদের এই দ্বৈরথ দু’জনকেই আরও ভালো খেলোয়াড় হতে সহযোগিতা করেছে। তোমার সঙ্গে অনেক সুখ স্মৃতি আছে। তুমি আমার পরিবারের মতোই প্রিয়।

Related articles

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...