Wednesday, May 13, 2026

এই সম্মান নেই কোনও ভারতীয় পরিচালকের: পরিচালক অনুপর্ণাকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন বাংলার নবীন পরিচালক অনুপর্ণা রায়। ‘সঙ্গস অফ ফর্গটেন ট্রিস’ (Songs of Forgotten Trees) বানাতে যে নাছোড়বান্দা মনোভাব দেখিয়েছিলেন পরিচালক অনুপর্ণা (Anuparna Roy), তার প্রশংসা করেছিলেন তাঁর ফিচার ফিল্মের প্রযোজকও। এবার তাঁর সাফল্যে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় বাংলার পরিচালকের সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, অনুপর্ণা (Anuparna Roy) বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে (Venice Film Festival) তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।

আরও পড়ুন: ৮২-তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলা -বাঙালির জয়জয়কার, সেরা পরিচালক অনুপর্ণা

বাংলার পশ্চিমের জেলা পুরুলিয়া থেকে যে নতুন ইতিহাস গোটা দেশের জন্য রচনা করলেন অনুপর্ণা, সেই সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরো উজ্জ্বল করুন।

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...