Wednesday, May 13, 2026

কৃষ্ণকলি বসুর অকালপ্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপা-র সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু (Krishnakali Basu)। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। তিনি ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজে অধ্যাপিকা ছিলেন। বেশ কয়েকবছর ধরে কিডনির সমস‍্যায় ভুগছিলেন। তবে গত সাতদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনেও রাখা হয়। রবিবার যুদ্ধ শেষ হয়। তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “আমার বহুকালের প্রিয় সহকর্মী অধ্যাপিকা কৃষ্ণকলি বসুর (Krishnakali Basu) অকাল প্রয়াণে আমি মর্মাহত। তিনি WBCUPA-র সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর অভাব আমি চিরদিন অনুভব করব। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।“

কৃষ্ণকলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি।“


Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...