Sunday, June 7, 2026

SIR মামলায় প্রামাণ্য নথি হিসাবে আধার অন্তর্ভুক্তির নির্দেশ শীর্ষ আদালতের!

Date:

Share post:

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে আধার অন্তর্ভুক্তি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শুনানিতে শীর্ষ আদালত জানায় আধার কার্ড (Adhaar Card)কখনই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। সেক্ষেত্রে দ্বাদশতম প্রামাণ্য নথি হিসেবে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্যই প্রযোজ্য।

এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ নিয়ে বলে,”পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটারেরা। আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে।” এতদিন পর্যন্ত প্রামাণ্য নথি হিসাবে ১১টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। এবার ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম আদালত আরও জানিয়েছে যে, আধার কার্ড ভুয়ো না আসল, তা যাচাই করতে পারবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে যে যে নিয়ম মানা হয় এক্ষেত্রেও তা প্রযোজ্য থাকবে।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...