Sunday, June 28, 2026

সাইকেল নিয়ে নৌকায় উঠতেই মাঝ নদীতে দুর্ঘটনা! নিখোঁজ এক কৃষক 

Date:

Share post:

মঙ্গলের সকালে মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগরের কাতলামারী কারগিল ঘাটের কাছে মরা পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা। নিখোঁজ এক কৃষক। বলছেন ৩০-৩৫ জন কৃষক কুড়িটি সাইকেল নিয়ে নৌকায় উঠেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী অতিরিক্ত ভারে মাঝ নদীতে নৌকাটি প্রবল বেগে দুলতে থাকে এবং তারপর জল উঠে তা উল্টে যায়। অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে পাড়ে পৌছালেও সুজন শেখ নামে ৩০ বছরের কৃষককে খুঁজে পাওয়া যায়নি। অনেকেই বলছেন তিনি একেবারে নৌকার নীচে পড়ে গেছিলেন। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছে রানিনগর থানার পুলিশ (Raninagar Police Station)।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...