Sunday, June 28, 2026

নীল জলরাশিতে আবিরের সঙ্গে বিকিনি রোম্যান্স মিমির, বন্দুক হাতে ঘনিষ্ঠ পঙ্কজ-সংযুক্তা!

Date:

Share post:

ফটোলুক প্রকাশ্যে এসেছিল আগেই, এবার সামনে এল ভিডিও ঝলক। নীল জলরাশির সামনে দিয়ে নীল বিকিনিতে সাদা বালিভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কখনও উঠে পড়ছেন আবিরের (Abir Chatterjee) পিঠে, কখনও একে অপরকে জড়িয়ে দুলছেন দোলনায়। বন্দুক হাতে রক্তবীজের পঙ্কজ-সংযুক্তা (সিনেমায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী অভিনীত চরিত্রদের নাম ‘রক্তবীজ টু’-তে (Raktabeej 2) রোম্যান্টিক মুহূর্তে ধরা দেবেন তা যেন প্রত্যাশিত ছিল, তাই ‘চোখের নীলে’ গানের ঝলক প্রকাশ্যে আসতেই খুশি অভিনেত্রীর অনুরাগীরা।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় আগেই বলেছেন বলিউডের যদি দীপিকা পাড়ুকোন থাকে, তাহলে টলিউডের কাছে আছে মিমি চক্রবর্তী। যাবতীয় স্যোশাল ট্যাবু উড়িয়ে দিয়ে যেভাবে বিকিনিতে সাবলীলভাবে শুটিং করেছেন ‘রক্তবীজ টু’-র অফিসার সংযুক্তা তার প্রশংসা শোনা গেছিল শিবপ্রসাদের মুখে। এর আগে স্টিল ছবি এলেও কবে গান মুক্তি পাবে তা নিয়ে আগ্রহ বাড়ছিল। অবশেষে উইন্ডোজ জানিয়ে দিল আগামী বুধবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর অপেক্ষার অবসান ঘটতে চলে যায়। গানের টিজার দেখেই আবির-মিমি মিষ্টি রোমান্সের আন্দাজ করছে নেটপাড়া। দেব-ইধিকার (Dev- Idhika) ‘ঝিলমিল’প্রেমকে কি টক্কর দিতে পারবে শিবু-নন্দিতার আগামী ছবির নতুন গান, এখন সেটাই দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...