Tuesday, May 12, 2026

পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজবংশী সমাজের প্রাণপুরুষ, রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা-র প্রয়াণদিবস। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”আমি মনে করি, এই মহান প্রাণের মৃত্যু নেই। তাঁর ভাবনা ও আদর্শ সারা দেশের মানুষকে আগেও উদ্বুদ্ধ করেছে, এখনো করছে, আগামীদিনেও উদ্বুদ্ধ করবে।”

মমতা (Mamata Banerjee) লেখেন, “এটা আমার গর্ব, তাঁকে সম্মান জানিয়ে আমরা তাঁর নামে কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মস্থান, খলিসামারির পুণ্যভূমিতে এর দ্বিতীয় ক্যাম্পাসও চালু হয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণাও করা হয়েছে। তাঁর বাড়িকে সংস্কার করে ‘পঞ্চানন বর্মা সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র’ নামে মিউজিয়াম স্থাপন এবং ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে।

রাজবংশী মানুষদের জন্যও আমরা অনেক কিছু করেছি – রাজবংশীকে সরকারী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, আমরা কামতাপুরী, সাঁওতালী, কুরুখ, কুড়মালি, নেপালি, হিন্দি, উর্দু, রাজবংশী, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু ভাষাকেও সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি।

রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী কালচারাল একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি গঠন করা হয়েছে । প্রায় ২০০টি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য পুলিশে ‘নারায়ণী’ ব্যাটেলিয়ন গঠন (হেডকোয়ার্টার – মেখলীগঞ্জ) করা হয়েছে। বাবুরহাটে মহাবীর চিলা রায়ের ১৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে।

কোচ – কামতাপুরী – রাজবংশী জনসাধারণের ঐতিহ্যকে সম্মান জানিয়ে কোচবিহার শহরটিকে হেরিটেজ শহর হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে।”

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...