Tuesday, May 12, 2026

সাম্বা ঝলক দেখালেন রবসন, প্রস্তুতি ম্যাচে কেমন খেলল মোহনবাগান?

Date:

Share post:

ডুরান্ড কাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে এসিএলের (ACL 2) লক্ষ্যে  প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। মঙ্গলবার কিশোর  ভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও আটকে গেল সবুজ মেরুন। ০-০ ভাবেই শেষ হল ম্যাচ।

দুই দলই  পূর্ণশক্তির দল নামিয়েছিল।  কারণ মোহনবাগানের মতোই এফসি গোয়াও এসিএলে খেলবে। ছয় বিদেশিকে নিয়ে খেলতে নামে গোয়া। কেমন খেলল মোহনবাগান? হোসে মোলিনা কিন্তু প্রথমে কিন্তু পূর্ণ শক্তির দলকে  মাঠে নামায়নি। জেসন কামিংস ও টমকে নিয়ে খেলতে শুরু করে।

ডিফেন্সে টমের সঙ্গে ছিলেন আশিস, মেহতাব, অভিষেক। মাঝমাঠে আপুইয়া, সাহাল,লিস্টন ছিলেন। সামনে ছিলেন কিয়ান এবং কামিংস।  ৭০ মিনিট পর্যন্ত কামিংসকে মাঠে রাখেন মোলিনা। তিনি যে এবার মোলিনার দলের আক্রমণের কাণ্ডারী হতে চলেছেন তা প্রস্তুতি ম্যাচ থেকেই স্পষ্ট।

দলে ম্যাকলারেন, রবসনরা থাকলেও কামিংসকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে মোলিনা। তাই প্রস্তুতি ম্যাচে ৭০ মিনিট পর্যন্ত মাঠে রাখলেন কামিংসকে।  ৭০ মিনিটে প্রথম তিনটি পরিবর্তন করেন।  গোলের লক্ষ্যে সুহেল  ভাটকে নামান।

মোহনবাগানের রক্ষণভাগ এই ম্যাচে ভালো খেলল।  বিশেষ করে মেহতাব এবং অভিষেক। সময় যত এগোচ্ছে ততই মেহতাব এবং অভিষেক নিজেদের মানিয়ে নিচ্ছেন।  ভরসা দিচ্ছেন টম অলড্রেড, আলবার্তোর চোট থাকায় টমকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোলিনা। পরে শুভাশিসকে নামান মোলিনা।

 

শেষ ১০ মিনিটে চমকে দেওয়ার মতো পরিবর্তন করলেন মোলিনা। রবসন, ম্যাকলারেন, দিমিত্রি এবং দীপেন্দু বিশ্বাসকে নামিয়ে দেন মোলিনা। আসলে সেরা তাসগুলি শেষ সময়ের জন্য রেখে দিয়েছিলেন মোলিনা। শেষ ১০ মিনিটে সাম্বা ঝলক দেখালেন রবসন। বেশ কয়েকটি ভালো পাস বাড়ালেন রবসন। তবে পুরো ফিট নন ম্যাকলারেন। ফলে তাঁকে নিয়ে চিন্তা আছে।

আরও পড়ুন: বাড়ছে পুরস্কার মূল্য, এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

এদিকে সুপার কাপে  মোহনবাগান খেলবে  কিনা সেটা বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...