Friday, May 22, 2026

সুনীল-শক্তিকে একসঙ্গে ফিরে দেখা, গগনেন্দ্র প্রদর্শশালায় ‘সুন্দর রহস্যময়’ প্রদর্শনী

Date:

Share post:

সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়। দুই কবি। দুই অভিন্নহৃদয় বন্ধু। সমবয়সী কবি-বন্ধুর সঙ্গে মিলে শাসন করতেন মধ্যরাতের কলকাতা। তাঁরা প্রথম যৌবনেই মিথ। গদ্য ও পদ্যের দুয়ারে এমনভাবে নাড়া দিয়েছিলেন, সন্নিষ্ঠ পাঠক সচকিত হয়েছিলেন। বাংলা কবিতা যখন রক্তহীনতায় ভুগছিল, এই দুই কবি তার শিরায় রক্ত ঢেলেছিলেন। বদলে দিয়েছিলেন বাংলা কবিতার ভাষা। ঘটিয়েছিলেন বাঁকবদল। দু’জনেই আছেন পাঠকের হৃদয়ে।

মঙ্গলবার, গগনেন্দ্র প্রদর্শশালায় সূচনা হল এক প্রদর্শনীর। শিরোনাম ‘সুন্দর রহস্যময়’। উদ্বোধন করে কবি জয় গোস্বামী বলেন, পনেরো বছর বয়সে আমি এই দুই কবির নাম একসঙ্গে শুনি। ছাপ্পান্ন বছর কাটিয়ে আজও এই নাম দুটি বাংলা সাহিত্যের পাঠকরা একসঙ্গে শুনতে পান। খুব আশ্চর্যের ঘটনা যে, বাংলা সাহিত্যের জলহাওয়ায় নাম দুটোকে সমানভাবে ভেসে বেড়াতে দেখা যায় আজও। একেই অমরত্ব বলে। একজন তিরিশ বছর আগে, আরেকজন তেরো বছর আগে চলে গেছেন। কিন্তু তাঁদের চলে যাওয়ার কোনও ছাপ পড়েনি, কারণ, তাঁরা যা লিখে গেছেন, তা হৃদয়ে থেকে গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি-জায়া মীনাক্ষী চট্টোপাধ্যায়, কবি অভীক মজুমদার, নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য, অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ। পরিকল্পনা ও রূপায়ণে সৌমিত্র মিত্র। আয়োজনে আবৃত্তিলোক।

আরও পড়ুন-

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...