Friday, May 22, 2026

ক্ষমতা থাকলে আগামিকালই লোকসভা ভেঙে পরশু থেকে SIR করুন: চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

ফের এসআইআর নিয়ে মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে বুধবার কলকাতায় ফিরেছেন অভিষেক। বিমানবন্দরে  সাংবাদিকদের প্রশ্নের SIR নিয়ে ফের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক।

এবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ডকেও (Aadhaar Card) প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে। মঙ্গলবারই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আধার যোগ করে এখন পর্যন্ত SIR-এ ১২টি পরিচয়পত্র গ্রহণযোগ্য। এদিন বিশেষ নিবিড় সংশোধন বিষয়ে অভিষেক বলেন, SIR হোক। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী-সহ সব কেন্দ্রীয় মন্ত্রী-সাংসদরা পদত্যাগ করুন। তার পরে চালু হোক SIR।

অক্টোবর মাস থেকে দেশব্যাপী SIR হতে পারে। প্রথম থেকেই এর বিরোধিতা করেছে তৃণমূল। অভিষেকের কথায়, বৈধ ভোটার ছাড়া যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে তাঁরাও অবৈধ। এমনকী, মঙ্গলবার যে উপরাষ্ট্রপতি নির্বাচন হল সেটাও অবৈধ। তাহলে, ক্ষমতা থাকলে লোকসভা ভেঙে আগামিকাল থেকেই এসআইআর করুন- মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। অভিষেক বলেন, “কালই সংসদ ভেঙে দেওয়া হোক, পরশু থেকেই SIR করুক। আমাদের আপত্তি নেই। আমরা জনমত নেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু বিজেপি তা চায় না। এরা যাই করুক না কেন, তার পিছনে অসৎ উদ্দেশ্য থাকে।“

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...