Tuesday, May 5, 2026

পুজোর পরেই রাজ্যে SIR! আগেই আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার

Date:

Share post:

পুজোর পরেই রাজ্যে SIR। নিশ্চিত করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ১৮ ও ১৯ সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। ওই বৈঠকেই ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হবে।

শুধু বৈঠক নয়, জ্ঞানেশ ভারতী কয়েকটি জেলায় সরোজমিনে গিয়ে প্রস্তুতি পর্যালোচনাও করবেন। ২০ সেপ্টেম্বর তিনি দিল্লি ফিরে যাবেন। কমিশন সূত্রে স্পষ্ট, দুর্গাপুজোর পরেই রাজ্যে শুরু হবে এসআইআর।

গত কয়েকদিন ধরে শাসকদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, রাজ্যে আপাতত SIR হচ্ছে না। সেই জল্পনা কার্যত খারিজ করে দিয়েছে কমিশনের এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, ২৩ বছর পর ফের বিশেষ সারসংকলন রিভিশন হতে চলেছে বাংলায়। যাতে রাজ্যের মানুষের উৎসবের আনন্দে কোনও বিঘ্ন না ঘটে, তাই লক্ষ্মীপুজোর পরেই প্রকাশিত হবে এসআইআরের নির্ঘণ্ট।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...