Friday, May 22, 2026

কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন রীতা দাসকে ক্লিনচিট হাই কোর্টের 

Date:

Share post:

কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন রীতা দাসের বিরুদ্ধে ওঠা আর্থিক বেনিয়মের অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্থ স্পষ্ট জানিয়েছেন, ডাইরেক্টর অফ লোকাল বডির (ডিএলভি) জমা দেওয়া রিপোর্টে কোনও অনিয়মের প্রমাণ মেলেনি। উপরন্তু, পুর ও নগরোন্নয়ন দফতর বর্তমানে বোর্ড অব কাউন্সিলরদের ওপর পৃথকভাবে তদন্ত চালাচ্ছে। ফলে অভিযোগের ভিত্তি না থাকায় মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রীতা দাস। তিনি বলেন, “আমি প্রথম থেকেই বলেছিলাম অভিযোগ মিথ্যা। বাজেট নিয়ে কোনও অনিয়ম হয়নি। আদালতের রায়ে সেটাই প্রমাণিত হল। সত্যের সর্বদাই জয় হয়।” প্রাক্তন চেয়ারপার্সনের অভিযোগ, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে নাগরিক পরিষেবাকে ব্যাহত করে বাজেট পাশ আটকে দিতে চেয়েছিলেন।

রীতা দাসের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায় এবং আইনজীবী অর্জুন সামন্ত। তাঁদের বক্তব্য, ৭ মার্চ নিয়ম মেনেই বাজেট পেশ করা হয়েছিল। আর্থিক অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, যা ডিএলভি-র রিপোর্টে প্রমাণিত। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে রীতা দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি বাজেট পাশ না করেই ফান্ড ব্যবহার করছেন। সেই সময় তাঁকে অবৈধভাবে অপসারণেরও অভিযোগ ওঠে। তবে টানা তিন মাসের শুনানির পর হাই কোর্টে সেই অভিযোগ ধোপে টিকল না।

আরও পড়ুন – নেপালে গুলির শব্দ, খাবার সংকট: রাজ্যের উদ্যোগে ঘরে ফিরলেন গবেষক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...