Monday, May 4, 2026

আজ রাজ্যজুড়ে SSC-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা

Date:

Share post:

সুপ্রিম নির্দেশ মেনে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। গত ৭ সেপ্টেম্বর নির্বিঘ্নে প্রথম দফার পরীক্ষার পর রাজ্যে আজ এসএসসির দ্বিতীয় দফার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। এদিন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন এই পরীক্ষায়। পরীক্ষা হবে মোট ৪৭৮টি কেন্দ্রে। গত সপ্তাহের মতো এই রবিবারও শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে সবটা সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী কমিশন ও রাজ্য।

এসএসসি পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা না হয় সে কারণে সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumdar) জানিয়েছেন, গত সপ্তাহে নবম-দশম পরীক্ষার জন্য যে নিয়ম কার্যকর ছিল, একই নিয়ম মানতে হবে একাদশ-দ্বাদশ পরীক্ষার্থীদেরও। দুপুর ১২টায় শুরু হয়ে পরীক্ষা চলবে ১টা ৩০ মিনিট পর্যন্ত। অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে। ছবিতে অস্পষ্টতা থাকলে সরকারি পরিচয়পত্র ও তার ফটোকপি সঙ্গে আনতে হবে। স্বচ্ছ কলম (নীল বা কালো কালি), স্বচ্ছ জলের বোতল এবং নথি রাখার জন্য স্বচ্ছ ফাইল বা ফোল্ডার নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি থাকবে। মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী, ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

Related articles

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...