Sunday, June 28, 2026

পরপর দুটি ভূমিকম্প, কেঁপে উঠল অসম থেকে উত্তরবঙ্গ

Date:

Share post:

অসমে (Assam) ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকালে ভারতের উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পের (Earthquake) প্রভাবে কেঁপে ওঠে। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে রবিবার বিকালে পরপর দুবার কেঁপে ওঠে অসম। প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৫.৯ রিখটার স্কেলে। যার জেরে বাংলার শিলিগুড়িসহ শহরাঞ্চলে আতঙ্ক তৈরি হয়।

রবিবার বিকেল ৪টে ৪১ মিনিটে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে উদালগুড়িতে। ভূমিকম্পের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। কম্পন টের পাওয়ার পরেই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এর ১৭ মিনিট পর ফের দ্বিতীয়বার কম্পন অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। দ্বিতীয় ভূমিকম্পটিরও একই জায়গায়, অর্থাৎ উদালগুড়ি উৎস হয়। একই দিনে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে আছেন স্থানীয়রা।

প্রথম ভূমিকম্পটি টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। যদিও ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি মনিটর করছে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...