Friday, May 22, 2026

তিস্তার ভয়াল রূপ! উত্তরবঙ্গে দুর্ভোগ চরমে, ধসে মৃত ১ 

Date:

Share post:

অতিবৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। ফুঁসছে তিস্তা। সিকিমের পশ্চিমাঞ্চলে ধস নেমে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। গ্যালশিং জেলার লুনজিক গ্রাম পঞ্চায়েত প্রধানের মৃত্যু হয়েছে ধসে চাপা পড়ে। প্রাণ হারিয়েছে চারটি গবাদি পশুও।

ভুটানের পাহাড়ে লাগাতার বৃষ্টি আর ডুয়ার্স জুড়ে রাতভর প্রবল বর্ষণে আরও বেড়েছে বিপর্যয়। আলিপুরদুয়ারের শীলবাড়ি হাট এলাকার সঞ্জয় নদী ফুলে ফেঁপে উঠেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। যদিও জেলা বিদ্যুৎ দফতরের তৎপরতায় দ্রুত বিদ্যুৎ ফেরানো সম্ভব হয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা জাতীয় সড়কে। সঞ্জয় নদীর জলে ডুবে ভেসে গেছে অস্থায়ী ডাইভার্সন। ফলে আলিপুরদুয়ার থেকে ফালাকাটার জাতীয় সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। ফালাকাটা থেকে মাত্র দশ কিলোমিটার দূরের শীলবাড়ি হাট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অনেককেই কোচবিহার ঘুরে প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে।

কিন্তু যারা একটু দেরিতে বাড়ি থেকে বেরিয়েছেন, তাঁদের অবস্থা হয়েছে আরও শোচনীয়। অসমাপ্ত সেতুর লোহার রড ধরে ঝুঁকি নিয়ে নদী পার হয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে তাঁদের।

স্থানীয় বাসিন্দা ও পরীক্ষার্থীদের ক্ষোভ এখন জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত থেকে যাচ্ছে এই সড়ক ও সেতুর কাজ। যার জেরে বারবার চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন –

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...