Sunday, March 22, 2026

আরও একটি উডবার্ন ওয়ার্ড পাচ্ছে SSKM, মঙ্গলে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আরও একটি উডবার্ন ওয়ার্ড পাচ্ছে এসএসকেএম (SSKM) হাসপাতাল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডটি (Woodburn)। মুখ্যমন্ত্রী নিজেই ১০২টি কেবিন ও ৮টি স্যুইট নিয়ে তৈরি এই অত্যাধুনিক ভবনের নামকরণ করেছেন ‘অনন্য’ (Ananya)। যা নির্মাণে ইতিমধ্যেই খরচ হয়েছে প্রায় ৬৬.৬৩ কোটি টাকা। এখানে থাকছে সিসিইউ এবং আধুনিক অপারেশন ফেসিলিটি।

পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাফল্যকে পাথেয় করেই এই নতুন ভবনের পরিকল্পনা। অতীতে উডবার্ন ওয়ার্ড মূলত ভিআইপি (VIP) রোগীদের জন্যই বরাদ্দ ছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিষেবা এখন সকলের জন্য উন্মুক্ত। ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ মডেলে পরিচালিত উডবার্ন ওয়ার্ডে ইতিমধ্যেই তিন ধরনের কেবিন চালু রয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে উডবার্ন ২।  সিঙ্গল, ডাবল ও স্যুইট মিলিয়ে পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

স্বাস্থ্য দফতরের (Health Department) মতে, সরকারি হাসপাতালে বেসরকারি ধাঁচের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ অনেক রোগীই পছন্দ করেন। সে ক্ষেত্রে তাঁরা অতিরিক্ত খরচ করতেও রাজি থাকেন। ফলে এসএসকেএম চত্বরে নতুন প্রাইভেট কেবিন বিল্ডিং তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কর্তাদের আশা, উডবার্ন ২-এ চিকিৎসার খরচ সাধ্যের মধ্যেই থাকবে এবং রোগীদের চাহিদা পূরণ করবে।

সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম-এর পাশাপাশি চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থার স্বাস্থ্য বিমার ক্যাশলেস পরিষেবাও মিলবে এই নতুন ভবনে। এসএসকেএমের বহির্বিভাগ বা জরুরি বিভাগে আসা যে কোনও রোগী চাইলে উডবার্ন ২-এ ভর্তি হতে পারবেন। শহরের অন্যতম প্রধান সরকারি হাসপাতালে এই নতুন সংযোজনকে ঘিরে রোগী পরিবার ও স্বাস্থ্যকর্তাদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আরও পড়ুন : জল জীবন মিশনে বাংলাকে বঞ্চনার অভিযোগ! দিল্লির পথে নামতে চলেছে তৃণমূল 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...