Monday, May 25, 2026

দুর্গম এলাকার প্রসূতিদের জন্য বিশেষ উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

দুর্গম এলাকার প্রসূতি মায়েদের চিকিৎসা ও নিরাপত্তার জন্য আরও যত্নশীল হয়েছে রাজ্য সরকার। এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গম এলাকা থেকে প্রসূতি মায়েদের আগেভাগে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে লাগোয়া ওয়েটিং হার্টে তাঁদের রাখা হয় এবং সেখানেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নজরদারি চালান। প্রসবের সময় তাঁদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর মতে, “এটা অনেক বড় উদ্যোগ। সুন্দরবনের মতো নদীবেষ্টিত অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি দুর্গম এলাকাগুলি এই পরিষেবার আওতায় এসেছে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, পিজি হাসপাতালে বিশেষ উদ্যোগে ‘মধুর স্নেহ’ নামে একটি পরিষেবা চালু হয়েছে। যেখানে জন্মের সময় মা মারা গিয়েছেন, সেই নবজাতকদের বুকের দুধ খাওয়ানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই ধরনের পরিষেবা চালুর ফলে শুধু প্রসূতিদেরই নয়, নবজাতকদেরও সুরক্ষা নিশ্চিত হচ্ছে। স্বাস্থ্য মহলের মতে, এই প্রকল্পগুলির মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে রাজ্য সরকার।

আরও পড়ুন – এসিএলের শুরুতেই ধাক্কা, মোলিনার দল এখনও তৈরিই হয়নি

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...