Saturday, March 21, 2026

আর জি কর-কাণ্ডে ৪ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে নির্দেশ শিয়ালদহ আদালতের

Date:

Share post:

আর জি কর কাণ্ডে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) ৪ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে (Lalbazar) নির্দেশ দিল শিয়ালদহ আদালত (Sealdah Court)। মৃতা চিকিৎসক-পড়ুয়ার মা-বাবার আইনজীবীরা ওই চার পুলিশকর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের।

১২ সেপ্টেম্বর আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই (CBI)। সেই সময় চার পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে মৃতার পরিবার। সেই দিন আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তদন্তকারী অফিসার সীমা পাহুজা, সিবিআইয়ের অন্যান্য আধিকারিক ও আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার করে নির্যাতিতার পরিবার করে। এরপরেই ওই পুলিশ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে (Lalbazar) নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। পাশাপাশি, আর জি কর হাসপাতালে কর্মরত স্টাফ ও চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআইকেও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...