Friday, May 22, 2026

সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য দেখে অভ্যস্ত, কিন্তু মায়ের অপমান বরদাস্ত নয়: কাঞ্চন

Date:

Share post:

সমাজমাধ্যমের পাতায় অশ্লীল ভাষায় কুরুচিকর আক্রমণ, অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) প্রয়াত মাকে নিয়ে ন্যক্কারজনক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে উত্তরপাড়া থানায় (Uttarpara Police Station) এফআইআর দায়ের করলেন বিধায়ক অভিনেতা। স্পষ্ট জানালেন, কোনভাবেই তাঁর মায়ের অপমান বরদাস্ত করবেন না। একই সুর শোনা গেল তাঁর স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের গলায়।

ট্রোল-বিতর্ক যেন তাঁদের নিত্যসঙ্গী, প্রায়শই নেটপাড়ায় আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। এমনকী ছাড় পায় না অভিনেতার দু’পক্ষের সন্তানও! কিন্তু নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শর্তে চলতেই অভ্যস্ত তারকাদম্পতি। তবে এবার আর সহ্য করা গেল না। স্বর্গত মাকে টেনে প্রকাশ্যেই কুরুচিকর ভাষাপ্রয়োগ! অভিনেতা প্রথমে সাইবার ক্রাইমে ইমেইল মারফত অভিযোগ জানান। পরবর্তীতে জানা যায় কুরুচিকর মন্তব্য করেছেন উত্তরপাড়ার এক রূপচর্চা শিল্পী। তারপরে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেতা। কাঞ্চনের কথায়, “অভিনেতা বা বিধায়ক হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে বিচার চাই।” তারকা বিধায়কের সংযোজন, “দীর্ঘদিন থেকেই এহেন কুৎসিত মন্তব্যের শিকার হয়ে আসছি আমরা। আর নয়। অপরপ্রান্তের মানুষটির জানা দরকার কোথায় থামতে হয়! দিনের পর দিন আমাকে, শ্রীময়ীকে, আমার সন্তানকে যেভাবে সোশাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে, সেটাও তো একধরনের নিগ্রহই। এবার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। তাই FIR দায়ের করেছি। প্রয়োজনে মানহানি মামলাও করব। অনেক হয়েছে। আর না। এবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, হাতে ফোন আর ইন্টারনেট থাকলেই সোশাল মিডিয়ায় এসে যা ইচ্ছে তাই লিখে দেওয়া যায় না। সে কোনও তারকা হোক, বিধায়ক হোক বা সাধারণ মানুষ, কারও সম্পর্কেই মন্তব্য করার সময়ে শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়।”

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...