Friday, May 22, 2026

বড় ছেলের পর দ্বিতীয় মেয়ে! ভোটের আগে অশান্তি RJD ও লালুর সংসারে

Date:

Share post:

নির্বাচন যত কাছে আসছে ফাটল ধরা পড়ছে বিহারে আরজেডি-র সংসারে। দলের পদ নিয়ে অশান্তিতে এবার সরব লালু কন্যা রোহিনী আচার্য (Rohini Acharya)। বিধানসভায় টিকিট পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শোরগোল। এই বছরই চারিত্রিক সমস্যা নিয়ে অভিযোগের জেরে বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে দল থেকে বহিষ্কার করেছেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। একই বছরে আবার একবার পরিবার থেকে আঘাত লালুর সংসারে।

সম্প্রতি তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সহকারি সঞ্জয় যাদবকে নিয়ে অশান্তি লালুর সংসারে। দলে সঞ্জয়ের গুরুত্ব বাড়ায় ক্ষোভ প্রকাশ লালু কন্যা রোহিনীর (Rohini Acharya)। সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত দেন তিনি। পাল্টা রোহিনীর বিধানসভা টিকিটের লোভ নিয়ে কটাক্ষ সঞ্জয় যাদবের।

পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে বিধানসভার টিকিটের প্রয়োজন নেই, দাবি করে সোশ্যাল মিডিয়া পোস্ট লালু কন্যা রোহিনীর। সেইসঙ্গে নিজের কিডনি বাবা তথা আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদবকে দান করা নিয়েও অতীত স্মরণ করিয়ে দিতে ভোলেননি তিনি।

সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বে ভাঙন দেখা গিয়েছে তেলেঙ্গানার বিআরএস (BRS) শিবিরে। অন্তর্দ্বন্দ্বের প্রশ্ন উঠতেই বিআরএস থেকে মেয়ে কে কবিতাকে (K Kavitha) বহিষ্কার করেছেন বিআরএস প্রধান কে চন্দ্রশেখর। এবার অন্তর্দন্দ্ব আরজেডি-তে। এখানেও বাবা মেয়ের দ্বন্দ্বে সিঁদুরে মেঘ দেখছেন আরজেডি কর্মী, সমর্থকরা।

আরও পড়ুন: ‘দায়িত্বজ্ঞানহীন’ ১০২ দিনেও চূড়ান্ত রিপোর্ট নেই, এয়ার ইন্ডিয়া ক্র্যাশ রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

যদিও আরজেডির একাংশের দাবি, মনোমালিন্য সাময়িক। সম্প্রতি বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রায় ভাই তেজস্বীর (Tejaswi Yadav) পাশেই ছিলেন রোহিনী। যদিও এই বিষয়ে লালু বা তেজস্বী কেউ এখনও মুখ খোলেননি।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...